ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর হেফাজতের সকল কমিটি কার্যক্রম স্থগিত

নবীনগর হেফাজতের সকল কমিটি কার্যক্রম স্থগিত


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল ২০২৫


নবীনগর হেফাজতের সকল কমিটি কার্যক্রম স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতে ইসলাম বাংলাদেশ নবীনগর উপজেলার শাখা কমিটি নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানের প্রেক্ষাপটে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতৃবৃন্দ সিদ্ধান্তক্রমে নবীনগর হেফাজতের সকল কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার (২৭/০৪) জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা মুফতী মুবারক উল্লাহ এর সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান ।

আজ সোমবার (২৮/০৪)জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা মুফতী মুবারক উল্লাহ সাংবাদিকদের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, যত দ্রুত সম্ভব নবীনগর হেফাজতে ইসলামের দুই পক্ষকে সাথে নিয়ে নবীনগর তৃনমুলের কাউন্সিলদের মতামতে মাধ্যমে কমিটি গঠন করা হবে।

গত ১৫ ফেব্রুয়ারি নবীনগরে জেলা নেতৃবৃন্দদের উপস্থিতিতে বাংলাদেশ হেফাজতে ইসলামের নবীনগর শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সে কাউন্সিল অধিবেশনে দলের ৯৭% ভোটার বর্তমান সভপতি আমিরুল ইসলামকে পুনরায় সভাপতি হিসেবে সরাসরি ভোট প্রদান করে নির্বাচিত করেন। সে সময় দলের এক পক্ষের এক কর্মী মেহেদী হাসান বাধা প্রদান করেন এবং কমিটি ঘোষণা করতে নিষেধ করেন । এনে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে জেলা নেতৃবৃন্দ পরিস্থিতি শান্ত রাখতে কমিটির পরে ঘোষণা করা হবে জানিয়ে কাউন্সিল অধিবেশন সমাপ্ত করেন।

পরবর্তী সময়ে জেলার দলীয় অফিসে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মুফতি বেলায়েতুল্লাহ সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে নবীনগর উপজেলা হেফাজতের কমিটির গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে মাওলানা আমিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কমিটি গঠনতন্ত্র বিরোধী আক্ষায়িত করে নবীনগর এসে আবারো কাউন্সিল অধিবেশন ডেকে তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে কমিটি ঘোষণার দাবি জানান। অপরদিকে মেহেদী হাসান তার কমিটি বৈধ কমিটি দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুর ঝড় তুলেন।

এই উত্তপ্ত পরিবেশের প্রেক্ষাপটে কেন্দ্রীয় মহাসচিবের হস্তক্ষেপে সকল কমিটির কার্যক্রম স্থগিত করে উভয় পক্ষকে নিয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী পুনরায় কাউন্সিলদের ভোটের মাধ্যমে নবীনগর উপজেলা হেফাজত ইসলামীর কমিটি গঠনের সিন্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন আল্লামা শরীফ উদ্দিন ,আল্লামা আমিরুল ইসলাম, আল্লামা আবুল কালাম আজাদ দাঃবাঃ, আল্লামা আশরাফ আলী জিহাদী,আলহাজ্ব মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী,আল্লামা আনোয়ার হোসেন,আল্লামা আব্দুল্লাহ কাসেমী, মাওলানা রায়হান উদ্দিন আনসারী মাওলানা শিব্বির আহমদ প্রমূখ।

উল্লেখ্য গত ২৪ এপ্রিল দৈনিক সমকালে ” নবীনগর হেফাজতে ইসলামের কমিটি নিয়ে বিরোধ ” শিরোনাম একটি প্রতিবেদন ছাপা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৪:১৪   ৫৬০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ