ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা 

চরফ্যাসনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা 


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


চরফ্যাসনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা 

ভোলা: চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। (২৮ এপ্রিল) সোমবার  কলেজের  হলরুমে প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জালাল আহমেদ হাওলাদারের সভাপতিত্বে, প্রভাষক প্রিয়াঙ্কা কান্তি লাল এর সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সবুজ খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ আইচা থানা যুব দলের সহ-সভাপতি কাজী হুমায়ুন কবির, চরমানিকা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু তাহের বয়াতি, চরমানিকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মহিউদ্দিন বশার, বিএনপি নেতা আব্দুল মান্নান হাওলাদার,  চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্ল্যাহ ,ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক মহিবুউল্লাহ, নবগঠিত এডহক কমিটি সদস্য আবুল কালাম পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী অনিক। চরমানিকা ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম নয়ন প্রমুখ। দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে  বক্তব্য প্রদান করেন ইয়ামিন রাজু।

এ সময় বক্তারা শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাসহ মাদক থেকে দূরে সরে থাকার আহ্বান জানান।

এ সময় এডহক কমিটির সভাপতি এবং দক্ষিণ আইচা বিএনপির সিরাজুল ইসলাম সবুজ খান সহসকল অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৯:২৭   ১৪৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ