ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সম্পত্তির ভাগ চাওয়ায় বৃদ্ধা বোনকে আটক রেখে মারধর,৮ ঘণ্টা পর উদ্ধার করলো পুলিশ

সম্পত্তির ভাগ চাওয়ায় বৃদ্ধা বোনকে আটক রেখে মারধর,৮ ঘণ্টা পর উদ্ধার করলো পুলিশ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


সম্পত্তির ভাগ চাওয়ায় বৃদ্ধা বোনকে আটক রেখে মারধর,৮ ঘণ্টা পর উদ্ধার করলো পুলিশ

টাঙ্গাইল: ভূঞাপুরে রবিবার (২৮ এপ্রিল) ওয়ারিশের সম্পত্তির ভাগ চাওয়ায় বৃদ্ধা অসুস্থ বোনকে দিনভর ধানক্ষেতে আটক করে মারধর করার অভিযোগ ওঠেছে ভাইয়ের বিরুদ্ধে।

এর আগে গত ২৭ এপ্রিল রবিবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভুক্তভোগী খোদেজা বেগম, তার ছেলে-মেয়ে এবং মেয়ের জামাইকে ধানক্ষেতে জিম্মি করে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

অভিযোগ সূত্রে জানা যায়, খোদেজা বেগম তার ভাই ছাত্তার মোল্লার কাছে ওয়ারিশের সম্পত্তির জন্য গোবিন্দাসী ইউপি পরিষদে অভিযোগ করলে একাধিকার সালিশের আহবান করে। সর্বশেষ গত ২৭ এপ্রিল রবিবার সকাল ১০ টায় পরিষদের সালিশের আহবান করা হয়। কিন্তু সেই সালিশে ছাত্তার মোল্লা উপস্থিত হননি।

পরবর্তীতে সকাল ১১ টার দিকে ভুক্তভোগী খোদেজা বেগম তার বাবার পৈত্তিক সম্পত্তির ওয়ারিশের জন্য ভাই ছাত্তার মোল্লার কাছে আসে এবং ওয়ারিশ বুঝে চান। একপর্যায়ে ওয়ারিশ না দেওয়ায় ধানকাটায় বাধা দেয় খোদেজা বেগম।এসময়ে ছাত্তারের নির্দেশে তার ছেলে ও ভাতিজারা খোদেজা বেগমসহ তার ছেলে-মেয়ে ও তার জামাতাকে মারধর করে এবং ঐ ধানের ক্ষেতে সকাল ১১ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৮ ঘণ্টা জিম্মি করে রাখে। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে এবং ধানগুলো স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান রুজবেলের জিম্মায় রাখে।

ভুক্তভোগী খোদেজা বেগম জানায়, ভাইয়ের নিকট ওয়ারিশ দাবী করে আসছি। এ নিয়ে অনেক বার দরবারে তাদের ডাকা হয়েছে, কিন্তু তারা হাজির হয় না।

ছাত্তার মোল্লার ছেলে শাহিন মোল্লা জানায়, ফুফু তার অংশের জমি আমাদের লিখে দিয়ে এখন আবার ওয়ারিশ দাবী করছেন।

থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা করা হয়েছে। তবে কোনো অভিযোগ পাইনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৪০   ৩৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ