ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে দোকান ভাংচুর ও উচ্ছেদের অভিযোগ

দোহারে দোকান ভাংচুর ও উচ্ছেদের অভিযোগ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


দোহারে দোকান ভাংচুর ও উচ্ছেদের অভিযোগ

ঢাকা: দোহার উপজেলার দোহার বাজার পেট্রোল পাম্প সংলগ্ন দুই দোকানিকে জোরপূবর্ক দোকান উচ্ছেদকালে দোকান মালিক বাধাঁ দিলে তাকে মারধরের ঘটনা ঘটেছে।এ ঘটনায় খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বললেও উচ্ছেদকাজ চালিয়ে যান প্রভাবশালী ডালু খন্দকার। পরে ঘটনাস্থলে দোহার ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেন।
আহত হলেন- দোহার খালপাড় এলাকার মিঠু পাল।এ সময়ে আহত মিঠু অভিযোগ করেন ডালু খন্দকার (পীর ডালু শাহ্) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
জমির মালিক দাবী করে ভূক্তভোগী দোহার খালপাড় এলাকার নজরুল ইসলাম মুক্তার ও নুরুল ইসলাম মনির জানান, দোহার বাজারে তাদের ক্রযকৃত জমির উপর তিনটি দোকান তুলে ভাড়া দেন তারা। দীর্ঘদিন পর দোহার পেট্রোল পাম্পের মালিক ডালু খন্দকার জোরপূর্বক দোকানের জমি কিনে নিতে চায়। এতে রাজি না হলে মঙ্গলবার সকালে তার লোকজন দিয়ে দোকান উচ্ছেদ করে দিয়ে বালু দিয়ে ভড়াটের চেষ্টা করেন। এসময় দোকানের ভাড়াটিয়া মিঠু পাল বাধা দিলে তাকে মারধর করেন ডালু খন্দকার।

নজরুল ইসলাম মোক্তার আর বলেন, আমরা জমি বিক্রি করবো না বলার পরেও আমাদের দোকান উচ্ছেদ করা হলো, আমরা এর বিচার চাই।
আহত ব্যবসায়ী মিঠু পাল অভিযোগ বলেন, মালিকের সাথে কথা না বলে আমার দোকান লোকজন দিয়ে ভাংচুর করে ডালু খন্দকার। আমি বাধা দিলে মারধর করেন। মিঠু আরও বলেন, এই দোকান বন্ধ থাকলে আমাকে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। আমি এর ক্ষতিপূরণ চাই।
দোহার বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মতিন চোকদার বলেন, দোকান উচ্ছেদের ঘটনাটি খুবই দুঃখজনক। আমি ডালু খন্দকারকে দোকান মালিকের সাথে কথা বলে সমাধানের কথা বলেছিলাম। ব্যবসায়ীকে মারধরের বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে কমিটির সভাপতির সাথে কথা বলে সিন্ধান্ত নেয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্ত ডালু খন্দকারের বক্তব্য নিতে গেলে তিনি কোন প্রকার বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে দোহার থানার ওসি মো.রেজাউল করিম বলেন, বিষয়টি তিনি জেনে পুলিশ ফোর্স পাঠিয়েছেন। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪৫   ২২৪ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ