ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় কারাবন্দী শ্রমিকদল নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় কারাবন্দী শ্রমিকদল নেতার মুক্তির দাবিতে মানববন্ধন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় কারাবন্দী শ্রমিকদল নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালী: কলাপাড়ায় মহিপুর থানার আলীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার ২৯ এপ্রিল বিকেল ৫টায় আলীপুর খাপড়াভাঙ্গা সেতুতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহিপুর থানা যুবদল নেতা আলী আক্কাস হাওলাদার, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন, লতাচাপলী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, মহিপুর থানা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক সাগর সিকদার, শ্রমিক নেতা ইউনুসহ মহিপুর থানার ও লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন ইউনিটের প্রায় ২ হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কারাবন্দী মামুন মোল্লার নিঃশর্ত মুক্তি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য: গত ১৬ মার্চ আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মশিউর রহমান নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধর ও ২ লাখ ৪০ হাজার টাকা ছিঁনিয়ে নেওয়া এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে তিনি বাদী হয়ে মহিপুর থানায় মামলার দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে গত ৯ এপ্রিল মধ্যরাতে লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকার তার নিজ বাসা থেকে মামুন মেল্লাকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। ১০ এপ্রিল তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৭:২৪   ২৪৯ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ