ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৮


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৮

বরিশাল: আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলায় উভয়পক্ষের ৮জন আহত হয়েছে। গুরুতর আহত তিন জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পাঁচ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ছুড়িসহ শাকিব নামে একজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় থানায় উভয়পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রীপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে রত্ন পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক জালাল সরদারের সমর্থকরা একই ইউনিয়ন বিএনপি’র ১নং যুগ্ন-আহবায়ক মনিরুল ইসলাম (ইসমাইল) সমর্থকদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মনিরুল ইসলাম’র সমর্থকরা মিশ্রীপাড়া বাজারে রেজাউলের ওয়ার্কশপে আশ্রয় নেয়। ধাওয়াকারীরা ওই ওয়ার্কশপে ঢুকে হাতুড়ি ও চাপাতি দিয়ে কুপিয়ে-পিটিয়ে মো. মিঠু হাওলাদার(৩৮), হিরু হাওলাদার (২৪), শওকত হাওলাদার (৩৫), জুয়েল হাওলাদার (৩০) কে গুরুতর আহত করে। এসময় প্রতিপক্ষ জালাল সরদারের সমর্থক মো. জুয়েল সরদার (২৩), সোহান সরদার (২১), মামুন ফকির (২০) ও তুষার সরদার (২২) আহত হয়।
এদের মধ্যে গুরুতর অবস্থায় মিঠু হাওলাদার, হিরু হাওলাদার, শওকত হাওলাদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ৫ জনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে ৮নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক জালাল সরদার সাংবাদিকদের বলেন, মিশ্রীপাড়া বাজারের ইজারার টাকা উত্তোলন নিয়ে মনিরুল ইসলাম (ইসমাইল) এর সাথে আমাদের পূর্ব থেকে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় এই হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এব্যাপারে রত্নপুর ইউনিয়ন বিএনপি ১নং যুগ্ন-আহবায়ক মনিরুল ইসলাম (ইসমাইল) সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে জালাল সরদার মিথ্যা অপবাদ দিয়ে আসছে। সে নিজেই লোকজন নিয়ে আমার ভাই ও সমর্থকদের হাতুড়ি ও চাপাতি দিয়ে কুপিয়েছে। গুরুতর অবস্থায় মিঠু হাওলাদার, হিরু হাওলাদার, শওকত হাওলাদারকে বরিশালে পাঠানো হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনার সাথে জড়িত শাকিব চকিদার নামে একজনকে ছুড়িসহ আটক করা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪২   ১৬২ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ