ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে এলজিইডি র অনিয়ম-দুর্নীতির খুঁজে দুদকের অভিযান

ত্রিশালে এলজিইডি র অনিয়ম-দুর্নীতির খুঁজে দুদকের অভিযান


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


ত্রিশালে এলজিইডি র অনিয়ম-দুর্নীতির খুঁজে দুদকের অভিযান


ময়মনসিংহ:
ত্রিশালে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি)র সড়ক ও ব্রিজসহ বিভিন্ন প্রকল্পের অনিয়ম-দুর্নীতি খুঁজে বের করতে মঙ্গলবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাজু মো.সারওয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি টিম মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ত্রিশাল উপজেলা এলজিইডি অফিসে প্রবেশ করেন। দীর্ঘসময় বিভিন্ন প্রকল্পের নথিপত্র ঘেঁটে দেখেন তারা।

এরপর চারটি প্রকল্প পরিদর্শন করতে বের হয় দুদকের ওই টিম। পরিদর্শন করা প্রকল্পগুলো হলো- উপজেলার মোক্ষপুর ইউনিয়নে ২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ের মোক্ষপুর জিপিএস টু সেনের বাজার সড়ক, মঠবাড়ী ইউনিয়নে ৮ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে পোড়াবাড়ী বাজারে খিরু নদীর ওপর নির্মাণাধীন ব্রিজ, বালিপাড়া ইউনিয়নে ১ কোটি তিন লাখ টাকা ব্যয়ে ধলা রেল স্টেশন টু লক্ষণপুর সড়ক ও ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে বৈলর বকশিপাড়া টু বোকাবিল সড়ক।
এরমধ্যে মোক্ষপুর জিপিএস-সেনের বাজার সড়ক ও পোড়াবাড়ী বাজারে খিরু নির্মাণাধীন একটি ব্রিজ পরিদর্শন শেষে দুপুর আড়াইটার দিকে দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার জানান, কাজের বিভিন্ন উপকরণ সেম্পল হিসেবে সংগ্রহ ও অন্যান্য বিষয় লিপিবদ্ধ করেছেন।
তিনি আরো বলেন, চারটি প্রকল্প পরিদর্শন শেষে, কাজের ওয়ার্ক ওয়ার্ডারের সঙ্গে মিলিয়ে কোন প্রকার অনিয়ম-দুর্নীতি হয়েছে কি-না তা খোঁজে বের করে দেখা হবে। সরেজমিন পরিদর্শনের প্রতিবেদন ঢাকার প্রধান অফিসে পাঠিয়ে দিব। প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।

এন, আর

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৮   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ