ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প বিষয়ক সেমিনার

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প বিষয়ক সেমিনার


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প বিষয়ক সেমিনার

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে গবেষণা প্রকল্প বিষয়ক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ হতে ভবিষ্যতে এ ধরনের গবেষণা কার্যক্রম আরও বেশি বিস্তৃত করা হবে উল্লেখ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণা কার্যক্রমকে বিশেষভাবে উৎসাহিত করছে।
গবেষণার গুণগত মান ঠিক রেখে দেশীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের গুরুত্ব আরোপ করে প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, গবেষণা যেন সর্বজন গৃহীত হয় সে বিষয়টি গবেষকদের মনে রাখতে হবে। বিশেষ করে গবেষণার গুণগত মানের দিকে নজর দিতে হবে। এজন্য গবেষক ও গবেষণা তত্ত্বাবধায়দের সচেষ্ট থাকতে হবে যেন গবেষণাটি মানসম্পন্ন হয় এবং দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তা স্থান পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সেমিনারের উদ্বোধনী পর্বে০ সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ গবেষকগণ উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫১:০৯   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ