ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার মহিপুরে গভীর রাতে আকন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত দেড়টার দিকে ওই ইউনিয়নের লতিফপুর গ্রামের তানভীর আহমেদ লুনা আকনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও ডাকাত দল ওই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম করে।

এই ঘটনায় ভুক্তভোগী তানভীর আহমেদ লুনা আকন বলেন, ১০ থেকে ১২ জনের মুখোশপরা ডাকাত দল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বসতঘর বিল্ডিং এর প্রধান ফটকের কেসি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের মুল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে প্রায় বিশ ভরি স্বর্ণ, নগদ ২ লক্ষ ২ হাজার টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল আমরা রাতেই পরিদর্শন করি। তদন্ত চলমান আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩১   ৬৪০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ