ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মাদ্রাসা শিক্ষক হত্যার ঘটনায় স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার

মাদ্রাসা শিক্ষক হত্যার ঘটনায় স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫


মাদ্রাসা শিক্ষক হত্যার ঘটনায় স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার

ফরিদপুর: মধুখালীতে মাদ্রাসা শিক্ষক শেখ আল কালাম আজাদ (৬১) হত্যাকাণ্ডে দ্বিতীয় স্ত্রী, শাশুড়ি ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।নিহত কালাম আজাদ চরবামুন্দী ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার শিক্ষক এবং উপজেলা কৃষকদলের সদস্য সচিব শেখ তানভীর আহমেদের পিতা। তিনি গত ২৭ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হন। পরদিন তার ছেলে থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং ১৩০৯)।

তদন্তে পুলিশ দ্বিতীয় স্ত্রী মানিরা মাকসুরা (৩০), শাশুড়ি রাফেজা (৫৫) ও মো. রাসেল শেখ (২৯)–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে রাসেলের দেওয়া তথ্যে ২৯ এপ্রিল সকালে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দি মাঠের ভুট্টাক্ষেত থেকে কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়।৩০ এপ্রিল গ্রেপ্তার তিন আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়। রাসেল শেখ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে শুনানির দিন আগামী ৫ মে ধার্য করেছেন আদালত।

মধুখালী থানার ওসি এস. এম. নুরুজ্জামান জানান, নিহতের দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ির যোগসাজশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আসামি রাসেল তার জবানবন্দিতে উল্লেখ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৯:০০   ৪৮০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ