ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫


ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় সদস্যরা আলোচনায় অংশ নেন। সভার শুরুতেই ক্লাবের প্রয়াত সাংবাদিকদের নাম উল্লেখ করে তাদের কর্মময় জীবনের স্মৃতি চারণ করা হয় এবং তাদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং তরুন সাংবাদিকদের আগামীর পথনির্দেশনা তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও তথ্যপ্রবাহ নিশ্চিত করতে প্রেসক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল সদস্য ও সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা পূর্ব এক বর্ণাঢ্য র‌্যালি ঈশ্বরগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৪:৩২   ১৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ