ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূর মৃত্যু, আহত ৩

মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূর মৃত্যু, আহত ৩


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূর মৃত্যু, আহত ৩

পিরোজপুর: মঠবাড়িয়ার আকিজ গ্রু‌পের পণ্যবাহী পিকআপের চাপায় মাকুসদা বেগম (৪০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের দুইজনসহ অটোচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বিশ্বাসবাড়ি সেতু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ি মো. আলমগীর হোসেন এর স্ত্রী। সে দুই সন্তানের জননী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সাপলেজা বাজার থেকে অটোরিকসা যোগে একই পরিবারের তিনজন মঠবাড়িয়া উপজেলা সদরে আসছিলেন। এসময় সড়কের বিশ্বাসবাড়ি সেতু নাম স্থানে আস‌লে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রু‌পের পণ্যবাহী একটি পিকআপ অটোরিকসাটিকে চাপা দেয়। এসময় অটোরিকসা দুমরেমুচরে গেলে একই পরিবারের তিন আরোহী ও অটোচালক আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত গৃহবধূর স্বামী মো. আলমগীর হোসেন (৫০) ও তার বৃদ্ধা মা রহিমা বেগম(৯০)কে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহ অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন র‌য়ে‌ছে। পুলিশ হাসপাতাল হতে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর গ্রামবাসি ঘাতক পিকআপ গাড়িটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশিচত করে বলেন, হাসপাতাল হতে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:০৬   ১৫১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ