ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » উজিরপুরে বাস চাপায় প্রাণ হারালো শ্রমিকদল নেতা

উজিরপুরে বাস চাপায় প্রাণ হারালো শ্রমিকদল নেতা


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


উজিরপুরে বাস চাপায় প্রাণ হারালো শ্রমিকদল নেতা

বরিশাল: মহান মে দিবসের দলীয় কর্মসূচী পালন করতে উপজেলা সদরে আসছিলেন উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ সভাপতি মো: মানিক গাজী (৫০) দলের কর্মসূচীতে অংশ নিয়ে বাড়ী ফেরার পথে বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে ঢাকা - বরিশাল মহা সড়কের সোনারবাংলা সাকুরা পাম্প এলাকায় ঢাকা থেকে বরিশাল গামী হানিফ পরিবহনের ঢাকা মেট্রো ব- ১২-১৮৫৭ বাসের চাপায় ঘটনা স্থলেই তিনি মারা যায় ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পরপরই দলের নেতাকর্মীরা প্রায় ১ ঘন্টা ঢাকা- বরিশাল মহাসড়ক অবোরোধ করেন। ঘতক বাসটিকে আটক করা হলেও চালক পলিয়েছেন।

নিহত মানিক গাজী ওটরা ইউনিয়নের ওটরা গ্রামের ৮ নংওয়ার্ডের বাসিন্দা সে পেশায় একজন দিনমজুর সে ইউনিয়ন শ্রমিক দলের সক্রিয় কর্মী ১ লা মে শ্রমিক দলের দলীয় কর্মসূচী পালনের জন্য তিনি সকালে উজিরপুর উপজেলা সদরে আসেন শ্রমিক দলের কর্মসুচী পালন শেষে তিনি বাড়ী যাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় বাসের চাপায় তিনি প্রান হারিয়েছেন।

সড়ক দূঘটনায় মানিক গাজীর মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শেকের ছায়া নামে । উজিরপুর মডেল থানার ওসি অব্দুস সালাম সড়ক দূঘটনায় শ্রমিক দল নেতার মূত্যু’র সত্যতা নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:১৬   ৩০৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ