ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় রাবনাবাদ নদী তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কলাপাড়ায় রাবনাবাদ নদী তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


কলাপাড়ায় রাবনাবাদ নদী তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

পটুয়াখালী: কলাপাড়ায় রাবনাবাদ নদী তীর থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়ার বুরুজালিয়া গ্রাম সংলগ্ন ওই নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা। ওই নারী ব্লাউজ পরিহিত ছিলো এবং তার শরীর অক্ষত অবস্থায় রয়েছে। জোয়ারের স্রোতে লাশটি ভেসে আসতে পারে বলে স্থানীয়দের ধারনা।

লালুয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের দফাদার মো.বাসার গাজী জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তারা লাশটির খবর পেয়েছেন।

মরদেহটি ভেসে আসার খবরে শত শত মানুষ ভীর করে ওই এলাকায়। মরদেহটির উপরের অংশে ব্লু রংয়ের একটি ব্লাউজ পরিধান করা অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পায়রা বন্দর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। যেহেতু ওই নারীর শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তাই ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত বলা যাচ্ছেনা। ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:১৮   ৪৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ