ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

কলাপাড়ায় র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


কলাপাড়ায় র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

পটুয়াখালী: কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। র‍্যালি ও শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করা হয়।

বৃহস্পতিবার সকাল দশটায় ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। কলাপাড়া উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর-রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি হারুন গাজী, পৌর শ্রমিক দলের সভাপিত মো. মিন্টু মোল্লা সহ নেতার্মীরা।

সভায় শ্রমিক নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি সহ সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

এদিকে উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে একটি পৃথক র‍্যালি বের করে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। পরে উপজেলা জামায়াত কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৪২:৫৪   ১৮৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ