ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম
ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ দুই মাসেও উদঘাটন হয়নি উপজেলা ভূমি অফিসে চুরি রহস্য অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ সিংগাইরে রাতের আধারে অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতে ১ব্যাক্তির কারাদণ্ড মাদকব্যবসায়ীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন, একই পরিবারের নারীসহ ৩ জন গ্রেফতার বিশ্বকাপ গ্রুপ পর্বে আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলো ব্রাজিলের সমর্থক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ২ নবীনগরে যুবককে গুলি করে অপহরন, দুদিন পর লাশ উদ্ধার নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের একজন আটক কালীগঞ্জে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমরা শ্রমিক বান্ধব একটি সরকার চাই: মাসুদ সাঈদী

আমরা শ্রমিক বান্ধব একটি সরকার চাই: মাসুদ সাঈদী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


আমরা শ্রমিক বান্ধব একটি সরকার চাই: মাসুদ সাঈদী

পিরোজপুর: শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র, জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,পিরোজপুর-০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, শ্রমিকরা দেশের অন্যতম চালিকা শক্তি,কিন্তু নানাভাবে তারা নিগ্রহীত ও বৈষম্যের শিকার।

যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা লাভবান হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। শ্রমিকদের একটা মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ দিতে হবে। যেখানে প্রতিযোগিতা মূলক বাজারে শ্রমের ন্যায্য মূল্য পাবে,যে মূল্য দিয়ে সে পরিবারের বাকি সদস্যদের নিয়ে ভরণপোষণ করাতে পারবে। তাতে যেন খাওয়া-পড়ার পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা থাকে। তাকে কর্মস্থলে নিরাপদ পরিবেশ দিতে হবে, সেখানে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে। তাকে পেশাগত সমস্যা বলার জন্য মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। এই লক্ষ্য পূরণে আমরা সরকারের সঠিক ভূমিকা দেখতে চাই। এ লক্ষ্যে আমরা শ্রমিক বান্ধব আল্লাহভীরু একটি সরকার চাই।

তিনি বলেন, অনেক শিল্প কল-কারখানায় শ্রমিকরা এতো কম বেতন পান, যা দিয়ে সংসার চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। আবার অনেক জায়গায় ওভারটাইমের টাকাও সঠিকভাবে দেওয়া হয়না,এটি অমানবিক। আমরা শ্রমিকদের এই অমানবিক জীবনের অবসান চাই।

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়েজিত বর্ণ্যাঢ্য র‍্যালী পূর্বক শ্রমিক সমাবেশে পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী এসব কথা বলেন।

শ্রমিক সমাবেশে মাসুদ সাঈদী আরো বলেন, শ্রমিক-মালিক এক হয়ে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে, শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টাতেই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও শোষন বৈষম্যহীন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে।

শ্রমিক কল্যান ফেডারেশনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ সিদ্দকুল ইসলামের সভাপতিত্বে এবং আল আমিন শেখ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাসুদ সাঈদী,সাবেক জেলা সভাপতি মোহাম্মদ জহিরুল হক, জেলা উপদেষ্টা আব্দুর রাজ্জাক শেখ,পৌর উপদেষ্টা ইসাহাক আলি খান, পিরোজপুর সদর উপজেলার উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২৬   ১৯৭ বার পঠিত  |   

----





বরিশাল থেকে আরও...


দুই মাসেও উদঘাটন হয়নি উপজেলা ভূমি অফিসে চুরি রহস্য
আড়াইহাজারে বিদ্যুৎস্পর্শে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
গলাচিপায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পটুয়াখালীর খলিশাখালীতে ইয়াবাসহ মাদকসেবী আটক
কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ



আর্কাইভ