ঢাকা    রবিবার, ২১ জুন ২০২৬
শিরোনাম
পিরোজপুরে মাদকের বিস্তার রোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে: মাসুদ সাঈদী জামায়েত ইসলামের দিনব্যাপী কর্মীদের শিক্ষাশিবির দীর্ঘ ৮ বছর উধাও থেকে বর্তমানে সরকারি সুপারিশ নামায় নাম লিখাতে মরিয়া শিক্ষক লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ প্রত্যেক নাগরিক বছরে একটি গাছ রোপণ করবেন:খন্দকার আবু আশফাক পটুয়াখালীতে উত্তাল সাগরে মাছের আকাল, ঘাটে ফিরছে হাজারো মাছধরা ট্রলার সরকার কৃষকদের ব্যাপক প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে:নজরুল ইসলাম আজাদ এমপি হাতিয়ার ঢালচরে সন্ত্রাসী বাহিনী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » পর্যটন » পর্যটকের সমাগম বেড়েছে সাগরকন্যা কুয়াকাটায়

পর্যটকের সমাগম বেড়েছে সাগরকন্যা কুয়াকাটায়


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২ মে ২০২৫


পর্যটকের সমাগম বেড়েছে সাগরকন্যা কুয়াকাটায়


পটুয়াখালী:
সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি কুয়াকাটা। ১৮ কিলোমিটারের নৈসর্গিক এ সাগর সৈকত দূর থেকে ভ্রমণপিপাসুদের যেন দুহাত তুলে ডাকে। গত কয়েকদিনে এ সৈকতে পর্যটকদের পদচারণা বেড়েছে।

বিশেষত, মে দিবসের ছুটির সঙ্গে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিনদিনের ছুটিতে প্রকৃতির একটু সান্নিধ্য পেতে পর্যটকদের অনেকে ছুটে এসেছেন কুয়াকাটায়। ঈদুল ফিতর পরবর্তী প্রায় এক মাস পর কুয়াকাটায় পর্যটকদের এমন ঢল নামতে দেখা গেছে। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকেই সৈকতে পর্যটকদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে।
কুয়াকাটা-ঢাকা যাতায়াতে একসময় ১২টি ফেরি থাকলেও বর্তমানে সেই দুর্গমতা আর নেই। পুরো পথ এখন ফেরিবিহীন। একসময় ঢাকা থেকে যেতে ১২ থেকে ১৮ ঘণ্টা সময় লাগলেও এ পথ পাড়ি দিতে এখন সময় লাগে মাত্র ৫-৬ ঘণ্টা। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে কুয়াকাটার যোগাযোগ এখন খুবই সহজ ও আরামদায়ক। তাই ভ্রমণপিপাসুদের অনেকের পছন্দ এখন এই সাগর সৈকত।
মে দিবসের ছুটি ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরেছে সৈকতে। ফিসফ্রাই, চটপটি, রাখাইন মার্কেট, লেম্বুরবন, গঙ্গামতিসহ নানা স্পটে পর্যটকদের পদচারণা। সেখানকার পর্যটন খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবারও কুয়াকাটায় পর্যটকদের ভিড় থাকবে। শনিবার থেকে সেটা কমতে শুরু করবে।
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানিয়েছেন, পর্যটকদের ভিড়ে চাপ বেড়েছে হোটেল-মোটেলগুলোতেও। দীর্ঘ এক মাস হাতেগোনা বুকিং পেলেও মে দিবসের ছুটি ঘিরে বৃহস্পতিবার হোটেল-মোটেলগুলোর বুকিং ছিল প্রায় ৮০-৯০ শতাংশ। শুক্র ও শনিবারের অগ্রিম বুকিং রয়েছে অর্ধেকের বেশি।
সেখানকার হোটেল বেস্ট সাউদার্ন লিমিটেডের পরিচালক মিনহাজ শুভ জানান, তাদের হোটেলের ৩৬টি কক্ষের সবগুলোই বুকিং রয়েছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্র ও শনিবারের বুকিং কিছুটা কম। তবে পর্যটক পাওয়ায় অনেকটা খুশি তারা। পর্যটকদের সেবার মান আরও বাড়াতে চেষ্টা করছেন বলে জানান তিনি।
দ্বিতীয় শ্রেণির হোটেলগুলোতে কিছু কম বুকিং রয়েছে। হোটেল সাউথ স্টারে কথা বলে জানা যায়, তাদের মোট ২৮টি রুমের ২৫টি বুকিং হয়েছে। আগামী দুদিনের (শুক্র ও শনিবার) জন্য বুকিং কিছুটা কম। অগ্রিম বুকিং কম হলেও দিনশেষে তারাও ভালো বুকিং পেয়ে থাকেন।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় আসা পর্যটকদের মানসম্মত সেবা দেওয়া ও চাহিদা মতো বিনোদনের ব্যবস্থা করার ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। নানাভাবে সৈকতের সৌন্দর্য নষ্ট করা হয়। তারপরও অসংখ্য ভ্রমণপিপাসুর পছন্দের তালিকায় থাকে কুয়াকাটা। আমরাও সীমাবদ্ধতা নিয়েও চেষ্টা করছি মানসম্মত সেবা দেওয়ার। এখন আশানুরূপ পর্যটক থাকায় ব্যবসায়ীরা খুশি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, শ্রমিক দিবসের বন্ধে কুয়াকাটায় আসা পর্যটকদের নিরাপত্তা দিতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তায় যানজট এড়াতে চেকপোস্টগুলোতে টহল বাড়ানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:০৪   ১৩৩১ বার পঠিত  |      

----





পর্যটন থেকে আরও...


ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল, উৎসবমুখর সৈকত
হকার-মোটরসাইকেলের দাপটে অতিষ্ঠ কুয়াকাটা সৈকতের পর্যটকরা
ঈদের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকদের ঢল
যমুনা সেতুর পাড়ে দর্শনার্থীদের ভিড়
বৃষ্টির বাগড়ায় ঈদের দিনেও ফাঁকা কুয়াকাটা সৈকত



আর্কাইভ