ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » ঈদের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকদের ঢল

ঈদের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকদের ঢল


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ ২০২৬


 ঈদের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকদের ঢল

পটুয়াখালী: ঈদের চতুর্থ দিনেও পটুয়াখালীর পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ঢল নেমেছে। আজ মঙ্গলবার ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং অধিকাংশ সরকারি দপ্তর খুললেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পর্যটকদের ভিড় লক্ষ করা গেছে সৈকতের বিভিন্ন পয়েন্টে।
আজ সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এ ছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুঁটকিপল্লি, ঝাউবাগান, গঙ্গামতিসহ সকল দশর্নীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তাঁরা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন বেশির ভাগ পর্যটক।

অনেক পর্যটক বালু খেলায় মেতেছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের আগমনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে কর্মচাঞ্চল্য। বুকিং রয়েছে শতভাগ হোটেল-মোটেল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।
ঢাকা থেকে আসা শিক্ষক দম্পতি নাবিল ও ইরা বলেন, ‘বাচ্চাদের স্কুল বন্ধ রয়েছে। তারা বায়না ধরেছে কুয়াকাটা ঘুরতে আসবে। গতকাল বিকেলে এখানে এসেছি। সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি। বাচ্চারা অনেক আনন্দ করছে।’ বরিশাল থেকে আসা পর্যটক সোলায়মান বলেন, ‘দুই দিন ধরে এখানে রয়েছি। সুন্দরবন, লাল কাঁকড়া, গঙ্গামতি ও লেবুর চর ঘুরে দেখেছি।’
কুয়াকাটা পায়রা রেস্টুরেন্ট অ্যান্ড মিনি চায়নিজের স্বত্বাধিকারী রেজাউল করিম বলেন, ‘অনেক পর্যটকের আনাগোনায় বেচাবিক্রি মাশাল্লাহ ভালো। আশা করছি, ২৮ তারিখ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।’
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘ঈদ উপলক্ষে আমাদের হোটেল-মোটেলগুলোতে ৮৫ থেকে ৯০ শতাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। আশা করছি, ২৮ তারিখ পর্যন্ত পর্যটক থাকবে।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সার্বক্ষণিক টহল দিচ্ছি।’

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৯:৪৯   ৭০১ বার পঠিত  | ●   ●   ●







অন্যান্য থেকে আরও...


● স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে ইসি
● কবিতার পথে তিন দিন
● হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন ৩ গুণী
● অল্প রোদেই মিলতে পারে বড় উপকার
● দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ



আর্কাইভ