ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে যৌতুক মামলা তুলে নেয়ার জন্য বাদির পরিবারের ওপর হামলা

চরফ্যাসনে যৌতুক মামলা তুলে নেয়ার জন্য বাদির পরিবারের ওপর হামলা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ ২০২৬


 চরফ্যাসনে যৌতুক মামলা তুলে নেয়ার জন্য বাদির পরিবারের ওপর হামলা
ভোলা: চরফ্যাসনে যৌতুক লোভী স্বামীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে আসামীরা তার বসত বাড়িতে ঢুকে বাদিসহ তার পরিবারের ওপর হামলা হামলা ও ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই নারীসহ ৪ জন আহত হয়েছে। পরে স্বজন খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার চরফ্যাসনে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানাগেছে। মঙ্গলবার দুপুরে হামলা ও বসত ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বুধবার হাসপাতালে চিকিৎসাধীন মনির হোসেন জানান, তিন বছর আগের তার মেয়ে তাসলিমার সামজিক ভাবে বিয়ে হয়। বিয়ে পর থেকে যৌতুক লোভী জামাতাসহ তার পরিবারে সদস্যারা মেয়ে কাছে দুই লক্ষ টাকা যৌতুক দাবী করে আসিলেন। যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে তাকে প্রায় সময় মারধর করা হতো। জামাতার যৌতুক ব্যার্থ হলে জামাতা রাহাদ ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত বাবার বাড়িতে ফেলে রাখেন।পরে তার মেয়ে বাদী হয়ে যৌতুকের দাবী মারধরের অভিযোগ তুলে জামাতা ফরাদকেসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে ওই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়।এতে ক্ষিপ্ত জামাতার দুই ভাই নাইম মামুন,তাদের মামা জাহাঙ্গীর রিয়াজ, হাসনাইন , ইলিয়াছসহ তাদের দলবল বিএনপির নাম ভাঙ্গিয়ে ওই বাড়িতে গিয়ে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধামকি দেয়। এনিয়ে আমার বড় মিতুর সঙ্গে তর্ক হয়। ওই তর্কের জের ধরে তার আমার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। এতেই থেমে থাকেনি ওই চক্র তার আমার বসত ঘরে ঢুকে ভাঙচুর করে লুটপাট চালায়।
অভিযুক্ত নাইমও জাহাঙ্গীরের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানানযায়নি।
দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থ নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪১   ২৮১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ