ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » যাত্রবাহী লঞ্চের সঙ্গে তরমুজ ভর্তি ট্রলারের ধাক্কা, নিহত ২

যাত্রবাহী লঞ্চের সঙ্গে তরমুজ ভর্তি ট্রলারের ধাক্কা, নিহত ২


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ ২০২৬


 যাত্রবাহী লঞ্চের সঙ্গে তরমুজ ভর্তি ট্রলারের ধাক্কা, নিহত ২

পটুয়াখালী: বাউফল উপজেলায় লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার লোহালিয়া নদীর বামনীকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রেজাউল করিম ও নাছির ফকির । রেজাউল রাঙাবালী উপজেলার চর লাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ছেলে ও নাছির ফকির একই উপজেলার চরবিষ্টন এলাকার আব্দুল ফকিরের ছেলে। এরা দুইজনই পেশায় শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন তরমুজ চাষী রাঙাবালী থেকে তরমুজ বোঝাই একটি ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। একই সময় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসা এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ভোর প্রায় ৪টার দিকে বামনীকাঠী এলাকায় পৌঁছালে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।
ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পারার কারণে তাদের মৃত্যু হয়। তবে ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে ওঠে।
স্থানীয়রা জানান, নদীতে ঘন কুয়াশার কারণে ট্রলারটি লঞ্চের সুকানি না দেখার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৫৪   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ