ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ ২০২৬


পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
ঠাকুরগাঁও: পীরগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীর মৃত্যু বরণ করেছেন (ইন্না..রাজিউন)। সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে জানাযা শেষে পীরডাঙ্গী গোরস্তানে তাকে সমাহিত করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠান। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগেই তার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি একে এম মঈনুল হোসেন সোহাগ, সাধারণ সম্পাদ জিয়াউল ইসলাম জিয়া,সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবেন সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পদক নসরতে খোদা রানা, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, পৌর যুবদলের সভাপতি হায়দার আলী, যুবদল নেতা আতিকুজ্জামান ও নবীন, ছাত্রদল নেতা মেজবাহুল হক সূর্য সহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নুরে আলম সিদ্দিকী ১৯৯৮ সালে পীরগঞ্জ সরকারি কলেজ থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। পরবর্তীতে ২০২০ সালে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পান তিনি। মৃত্যু আগ পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৬:৪৮   ৩৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ