ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জামিনে মুক্তি পেয়েই প্রতিপক্ষকে ধরিয়ে দিতে বিএনপি নেতার পুরস্কার ঘোষনা

জামিনে মুক্তি পেয়েই প্রতিপক্ষকে ধরিয়ে দিতে বিএনপি নেতার পুরস্কার ঘোষনা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে ২০২৫


জামিনে মুক্তি পেয়েই প্রতিপক্ষকে ধরিয়ে দিতে বিএনপি নেতার পুরস্কার ঘোষনা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় মাজারের দেয়াল ভাংচুর ও চুরি মামলায় উপজেলা বিএনপির যুগ্নসাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাগর তার সহযোগী মো.ছগির হোসেন সিকদার ও মো.জামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২ মে) সকালে আসামীদের কোর্টে চালান করা হয়। আদালত শুনানী শেষে আসামীদের জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিনে মুক্তি পেয়ে আনোয়ার হোসেন তার ফেইসবুক আইডিতে পোস্ট করেন প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা: মো: আবদুল জলিল মিঞাজীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরুস্কার।
আবদুল জলিল মিঞাজী উপজেলা বিএনপি অফিস ভাংচুর অগ্নিসংযোগ মামলার আসামী এছাড়া রাজাপুর উপজেলার একটি রাজনৈতিক মামলারও আসামী।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের বাসিন্ধা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা: মো: আবদুল জলিল মিঞাজী স্বপরিবারে ঢাকায় বসবাস করেন। এ বছরের ৩১ জানুয়ারী শুক্রবার একই বাড়ীর আনোয়ার হোসেন সাগরের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রার্সী মিলে আবদুল জব্বার মিঞাজীর দরবার শরীফের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ব্যাপক ক্ষতিসাধন করে এবং আসামীরা দরবার শরীফের মালামাল লুটে নেয়। ঘটনার তিন মাস পর গত ২৭ মে আনোয়ার হোসেনসহ ৮জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। মামলার বাদী আবদুল জলিলের অনুসারী জয়খালী গ্রামের আবু জাফর।
থানার ওসি মংচেনলা জানান, মাজারে দেয়াল ভাংচুরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামীসহ তিন আসামীকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৬:১০   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ