ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তালতলীর পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

তালতলীর পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: শুক্রবার, ২ মে ২০২৫


তালতলীর পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনা: তালতলী উপজেলার পায়রা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। শুক্রবার দুপুর ২টার সময় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন পায়রা নদীর তীর থেকে একটি ইরাবতী প্রজাতির ডলফিনটি উদ্ধার করা হয়। উদ্ধার কাজে জেলেদেও সহায়তা করেন ধরার তালতলী উপজেলা সমন্বয়ক আরিফুর রহমান।
জেলেরা জানান, উদ্ধার হওয়া ডলফিনটির শরীরে গভীর আঁচর, রক্তাত্ব লেজ ও কেটে যাওয়ার দাগ দেখা গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা করা হচ্ছে মাছ ধরা ট্রলারের প্রপেলারের আঘাতে ডলফিনটির মৃত হয়েছে। জেলেরা আরো জানান, মৃত ডলফিনটি ৬ফুট লম্বা এবং ৭০-৮০ কেজি ওজন হবে। এর আগে আমতলীর পায়রা নদীর শ্মানঘাট থেকে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি একটি মৃত ডলফিন উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছিল। এর আগেও তালতলীর পায়রা নদীর বিভিন্ন এলাকা থেকে মৃত অবস্থায় ডলফিন উদ্ধার করা হয়।
ধরার তালতলী উপজেলা সমন্বয়ক আরিফুর রহমান বলেন, ডলফিন মৃত পাওয়া মানে আমাদের সামুদ্রিক জলজ প্রাণীদেও বেঁচে থাকার জন্য একধরনের বড় হুমকি। সাগরে অতিরিক্ত ট্রলারের আগমন এবং দূষন আমাদেও জীববৈচিত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটি বন্ধের দাবী জানান তিনি। তিনি আরো জানান, মৃত ডলফিনটি তালতলী উপজেলা বনবিভাগের কর্মীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

তালতলী রেজ্ঞকর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ডলফিন মৃত অবস্থায় উদ্ধারের খবর পেয়েছি। বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হবে। এবং মৃতডলফিনটিকে পায়রা নদীর তীওে মাটি চাপা দেওয়া হয়েছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের প্রফেসর মীর মোহাম্মদ আলী বলেন, মৃত ডলফিনের ছবি দেখে মনে হচ্ছে এটি একটি ইরাবতী প্রজাতির ডলফিন। শিল্প বর্জ্য, প্লাস্টিক, তেল ও বিষাক্ত রাসায়নিক উপাদান নদী ও সাগরে মিশে পানিকে দূষিত করায় নদী সাগর এখন প্রাণহীন হয়ে পড়ছে। ডলফিন একটি সংবেদশীল জলজ প্রাণী। তারা দূষিত পানিতে টিকতে পারছেনা। এগুলোকে বাঁচানোর জন্য পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। তা নাহলে এরকম প্রাণীদেরকে আরো হারাতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:২৫   ২০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ