ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে এক মাদক কারবারির লাশ উদ্ধার

বাউফলে এক মাদক কারবারির লাশ উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫


বাউফলে এক মাদক কারবারির লাশ উদ্ধার

পটুয়াখালী: বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের ফকিরের হাট এলাকা থেকে খলিলুর রহমান গাজী (৩১) নামের এক মাদককারবারির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের ইউপি সদস্য মো. আনিচুর রহমান জানান, গত মঙ্গলবার রাত থেকে খলিলুর রহমান গাজী নিখোঁজ ছিলেন। তার বাবার নাম হাসান গাজী। তাকে খুঁজে না পেয়ে শুক্রবার তার বাবা বাউফল থানায় একটি জিডি করেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে একই ইউনিয়নের ফকিরের হাট বাজার থেকে এক ব্যক্তি তাকে ফোন করে বিষয়টি জানান।

তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ওই এলাকার পাকা রাস্তার দক্ষিণ পাশে খড়কুটা দিয়ে লাশটি ঢেকে রাখা হয়েছে। লাশের দুই পা বাইরে ছিল। খড়কুটা সরানোর পর খলিলের লাশ শনাক্ত করা হয় এবং তার স্বজনদের খবর দেয়া হয়। বিষয়টি পুলিশকেও জানানো হয়।
স্থানীয়রা জানান, খলিল এলাকায় মাদক ব্যবসা করতেন। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের ভয়ে খলিল এক সময় ঢাকা চলে যান। একসপ্তাহ আগে খলিল ঢাকা থেকে বাড়ি আসেন। মঙ্গলবার রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খলিল মাদকব্যবসা ছেড়ে দেয়ায় তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ হাতে পাওয়ার পর আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:৪৮   ২১৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ