ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত

ফুলবাড়ীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫


ফুলবাড়ীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত

দিনাজপুর: ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার (৩ মে) বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে।সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু শহীদ।

ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ও দৈনিক ভোরের আকাশ প্রকাশক এসএম নূরুজ্জামান জামান।

এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. রজব আলী, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মো. মেহেদী হাসান উজ্জ্বল, কোষাধ্যক্ষ দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. মোকাররম হোসেন, পাঠাগার সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক রীতা রানী কানু, কার্যকরী সদস্য মো. আব্দুল কাইয়ুম, কার্যকরী সদস্য দৈনিক দেশ মা এর আনন্দ কুমার গুপ্ত, দৈনিক আজকের প্রতিভা প্রতিনিধি শিক্ষক মো. হারুন উর রশীদ প্রমুখ।

এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আওয়ার বাংলাদেশ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক সংবাদ সংযোগ প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, দৈনিক নিলফামারী বার্তা প্রতিনিধি হিরেন্দ্র নাথ বর্মন হিরু, সাপ্তাহিক চলমান জবাব প্রতিনিধি লিটন সরকার প্রমুখসহ অন্যান্য সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন। শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৯   ১৩০ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ