ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

গাজীপুর: বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ১৫ দিন ব্যাপী সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে রোববার দুপুরে কালীগঞ্জ পৌর হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পাটজাত পণ্য সামগ্রী বিষয়ক ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। তিনটি ট্রেডে ৭০ জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.ইসমাইল ভূইয়া, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন, পৌর প্রকৌশলী মন্নুর আহমেদ প্রমুখ।
পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পৌরসভা তিনটি ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নারীরা যাতে ঘরে বসে অলস সময় না কাটায় তাই তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে তারা নিজেরাও লাভবান হবে এবং পরিবারের অভাব লাঘব করতে পারবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৫:১০   ২১৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ