ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মিথ্যা মামলা প্রত্যহার ও হয়রানীর প্রতিবাদে বিএনপি নেতার মানববন্ধন

মিথ্যা মামলা প্রত্যহার ও হয়রানীর প্রতিবাদে বিএনপি নেতার মানববন্ধন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


মিথ্যা মামলা প্রত্যহার ও হয়রানীর প্রতিবাদে বিএনপি নেতার মানববন্ধন

ঝালকাঠি: কাঁঠালিয়ায় উপজেলা বিএনপির যুগ্মসাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাগরসহ আটজনের বিরুদ্ধে হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৪ মে) সকাল ১০টায় চিংড়াখালী মিঞাজী দরবার শরীফের আয়োজনে ঐহিত্যবাহী চিংড়াখালী মিঞাজী দরবার শরীফের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্মসাধারন সম্পাদক ও আবদুল জব্বার মিঞাজী ট্রাষ্টের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন সাগর, মিঞাজী দরবার শরীফের সভাপতি মাওলানা মুনিরুজ্জামান মিঞাজী ও চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.রুহুল আমিন প্রমূখ।
বক্তরা বলেন, আওয়ামী লীগের দোসর শাহজাহান ওমরের একান্ত সহযোগী জুলাই হত্যা মামলার অন্যতম আসামী আবদুল জলিল মিঞাজী কর্তৃক আবদুল জব্বার মিঞাজী ট্রাষ্টের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্মসাধারন ও আবদুল জব্বার মিঞাজী আনোয়ার হোসেন সভাপতি মাওলানা মুনরুজ্জামানসহ দরবার শরীফের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
উপজেলা বিএনপির যুগ্মসাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাগর ক্ষোভ প্রকাশ করে বলেন, মিঞাজী দরবার শরীফে কোন ভাংচুরের ঘটনা ঘটেনি। অথচ অসৎ উদ্দেশ্যে শুধুমাত্র হয়রানী করার জন্য এ মিথ্যা মামলা দেন।
এজাহার সুত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের বাসিন্ধা ডা: মো: আবদুল জলিল মিঞাজী স্বপরিবারে ঢাকায় বসবাস করেন। গত ৩১ জানুয়ারী একই বাড়ীর আনোয়ার হোসেন সাগরের নেতৃত্বে ২০-২৫ মিঞাজী দরবার শরীফে বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধন করে। ঘটনার তিন মাস গত ২৭ এপ্রিল আনোয়ার হোসেনসহ আটজনকে আসামী করে থানায় মামলা হয়।
পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বটতলা বাজার থেকে আনোয়ার হোসেন সাগরসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন আদালত থেকে জামিনে মুক্ত হয় তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:১১   ৩০২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ