ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় বিএনপি’র বিক্ষোভ মিছিল


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

নীলফামারী: জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্তে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ডিমলা উপজেলার নেতাকর্মীরা।
রোববার (০৪ মে) সকাল ১১টায় ডিমলা উপজেলা বিএনপি কার্যালয় হইতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা স্মৃতি অম্লান চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের উপজেলা বিএনপি’র সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিযন যুবদল সভাপতি সোহাগ খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর কবির, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের আহবাযক বাবু উৎপল কান্তি সিং, সদস্য সচিব জ্যোতি রঞ্জন রায, মহিলা দলের সভা নেত্রী নুর জাহান পারভীনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়রানী করতেই জিয়া পরিবারের অন্যতম সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা দেয়া হয়। তুহিন ভাই জনপ্রিয় একজন মানুষ। এলাকার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। মানুষ তাকে হৃদয়ে গেঁথে রেখেছেন। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন শুরু হবে গোটা জেলায়। তিনি আদালতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করেছেন। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৫:২৪   ৩১৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ