ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অস্ত্রের মুখে জিম্মি করে চিকিৎসকের বাড়িতে ডাকাতি

অস্ত্রের মুখে জিম্মি করে চিকিৎসকের বাড়িতে ডাকাতি


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


অস্ত্রের মুখে জিম্মি করে চিকিৎসকের বাড়িতে ডাকাতি

বরগুনা: আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে বরিশাল শেবাচিম হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের রেজিস্টারার ডা. রিয়ার উদ্দিন মৃধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। একদল মুখোস ধারী ডাকাতদল ঘরের জানালার শিক ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে চিকিৎসকের বৃদ্ধা মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবিকে বেঁধে মারধর করে জিম্মি করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। রবিবার গভীর রাতে এঘটনা ঘটে। চিকিৎসককের বাবা মো. রফিকুল ইসলাম হজ্জে ছিলেন এবং চিকিৎসক রিয়াজ উদ্দিন মৃধা প্রশিক্ষনে ঢাকায় অবস্থান করছেন।

স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ডা. রিয়াজ উদ্দিন মৃধার বৃদ্ধ বাবা মো. রফিকুল ইসলাম মৃধা গত ২৯ এপ্রিল হজ্বের উদ্দেশ্যে সৌদিআরব যান। বাড়িতে ছিলেন তার মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবি। এই সুযোগে রবিবার গভীর রাতে ৭-৮ জনের মুখোশধারী একটি ডাকাত দল বাড়ির পাকা ভবনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
ডাকাতরা বৃদ্ধা নুরজাহান বেগম ও জয়গুন বিধিকে হাত-পা বেঁধে মারধর করে। ঘরের আলমারি ভেঙে চার ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ডা. রিয়াজ উদ্দিন মৃধা বলেন, তার বাবা হজ্বে আছেন। বাড়িতে শুধু তার মা ও ফুফু ছিলেন। রবিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমার মা ও ফুফুকে বেঁধে মারধর করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:৩২   ১৯০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ