ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » লুমিনাস গ্রুপের উদ্যোগে চাটমোহরে আদর্শ কৃষক সংবর্ধণা

লুমিনাস গ্রুপের উদ্যোগে চাটমোহরে আদর্শ কৃষক সংবর্ধণা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


লুমিনাস গ্রুপের উদ্যোগে চাটমোহরে আদর্শ কৃষক সংবর্ধণা

পাবনা: ‘মাটি বাঁচান, কৃষক বাঁচান, দেশ বাঁচান’ এই স্লোগানে পাবনার চাটমোহরে আদর্শ কৃষক সংবর্ধনা এবং কৃষি ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ মে) সকাল ১১টায় লুমিনাস গ্রুপের চাটমোহর উপজেলার ডিলার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ। প্রধান বক্তা ছিলেন মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিকস লিমিটেডের চিফ কনসালটেন্ট কৃষিবিদ আব্দুর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগের সিনিয়র কনসালটেন্ট মঞ্জুরুল হুদা, রাজশাহী ডিভিশনাল ইনচার্জ সানোয়ার হোসেন, টেরিটরি সেলস ম্যানেজার জহুরুল ইসলাম জয়, পাবনা জেলা শাখার ডিলার-১ ফজলুর রহমান সোহেল, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, লুমিনাস গ্রুপের মুথরাপুর ইউনিয়ন শাখার ডিলার আলী আক্কাস বেগ।

প্রধান অতিথির বক্তব্যে লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর কৃষককে বাঁচাতে মাটি বাঁচাতে হবে। দেশর জনসংখ্যা বাড়ছে, খাদ্যের চাহিদাও বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে ফসল উৎপাদন বাড়ানো হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহারে। তবে আগের মতো খাদ্যের আর স্বাদ নেই। কারণ জমিতে অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমরা লুমিনাস গ্রুপ মাটিকে বাঁচাতে উন্নত প্রযুক্তির মিরাকেল গ্রোথ নিয়ে এসেছি। মাটিকে সুস্থ করতে না পারলে আমরা কেউ বাঁচবো না। যেখানে ইউরিয়া সারের বাড়ছে সেখানে মিরাকেল গ্রোথ ব্যবহার করলে ইউরিয়ার ব্যবহার কমা শুরু করবে৷ মাটির যে ঘাটতি হচ্ছে সেটা পূরণ করবে। মিরাকেল গ্রোথ ব্যবহার করে কৃষকের ইউরিয়া সারের ব্যবহার অর্ধেকে নেমে আসবে। মাটির স্বাস্থ্য ভাল হবে। বিষমুক্ত খাবার পাওয়া যাবে।

শামীম আহমেদ আরো বলেন, অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয়৷ মিরাকেল গ্রোথ ব্যবহারে সৃষম সারের ঘাটতি পূরন করবে। ফলন ভাল হবে। মাটির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। গাছ হবে মোটাতাজা শক্তিশালী। মাটিতে আলাদা করে বোরন, জিংক দিতে হবে না। ধানের চিটার পরিমাণ অনেক কম হবে।ফলন বেশি পাবে। ফসলের স্বাদ আগের মতো পাওয়া যাবে। সকল কৃষক এটা ব্যবহার করলে সারাদেশে বিষমুক্ত খাবার পাবে সবাই।

শেষে লুমিনাস গ্রুপের ডিলারদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।এছাড়া ৬ জন আদর্শ কৃষককে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়৷

রিটেইলার তারিকুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করে চাটমোহরের মা বাবার দোয়া এগ্রো ট্রেডার্স।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩৭   ৩১০ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ