ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন

নাজিরপুরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


নাজিরপুরে শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন

পিরোজপুর: নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।সোমবার (০৫ মে) ১১ থেকে শুরু হয়ে ২ ঘন্টা ব্যাপী কলেজ গেটের সামনে অবস্থিত সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও আলোচনা সভায় কলেজ এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন এর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধক্ষ মুজিবুর রহমান বালি (ভারপ্রাপ্ত), সহকারি অধ্যাপক আবু সুফিয়ান সহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, এডহক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয়রা।

এসময় শহীদ জিয়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বালী বলেন, কলেজ জাতীয়করণ হওয়ার জন্য যত প্রকার পদ্ধতি প্রয়োজন সবগুলো আমাদের কলেজের থাকা সত্বেও শুধু মাত্র শহীদ জিয়া নামের কারণে বৈষম্য শিকার হয়েছি। ৫ আগষ্টের পরে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রক্রীয়া সেই প্রক্রীয়ার মধ্যে গিয়ে আমরা কলেজের জাতীয়করণের দাবী জানাচ্ছি।

বক্তব্যে শহীদ জিয়া কলেজ এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, নাজিরপুর সব চেয়ে পুরতান এই কলেজটি। শুধু মাত্র শহীদ জিয়া নামের কারণে এই কলেজটি জাতীয়করণ থেকে বৈষম্যের শিকার হয়েছে। কলেজটির পাশেই নাম মাত্র একটি কলেজ প্রতিষ্ঠাতার কয়েক বছরের মধ্যে জাতীয়করণ করা হয়। এটা বৈষম্য অবিলম্বে নাজিরপুর শহীদ জিয়া কলেজটি জাতীয়করণ করা হোক।
এসময় শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবী বক্তারা বলেন, নামের কারণে বৈষম্য শিকার নাজিরপুর শহীদ জিয়া কলেজটি অবিলম্বে জাতীয়করণ করা হোক। মানববন্ধনে অংশ গ্রহণ করেন শিক্ষক, কলেজ পরিচালনা পরিষদ, শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৭:৩২   ২৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ