ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে প্রভাবশালীর দখলে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

মধুখালীতে প্রভাবশালীর দখলে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫


মধুখালীতে প্রভাবশালীর দখলে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

ফরিদপুর: মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ভাটি গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বিদ্যালয়ের ঠিক পাশেই নির্মাণাধীন একটি ভবনের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে মাঠজুড়ে, যার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

৮ মে (বৃহস্পতিবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠের অধিকাংশ জায়গা দখল করে রাখা হয়েছে রড কাটার মেশিন ও অন্যান্য নির্মাণ সামগ্রী। এসব সামগ্রীর কারণে ছোট ছোট শিক্ষার্থীরা মাঠে খেলতে গিয়ে আহত হচ্ছে। কয়েকজন শিক্ষার্থী জানান, “আমরা ঠিকমতো খেলতে পারি না। কিছুদিন আগেই আমাদের কয়েকজন বন্ধু খেলতে গিয়ে হাত-পা কেটে ফেলে। এগুলো সরিয়ে ফেললে আমরা স্বচ্ছন্দে খেলাধুলা করতে পারব।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাজেদুল ইসলাম জানান, “গত ছয় মাস ধরে এই মাঠে নির্মাণকাজ চলছে। এটি দখল করে রেখেছেন রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধা। বিষয়টি তাকে জানিয়েছি, কিন্তু তিনি বলেছেন— ‘জায়গা আমাদের, অফিস-আদালতে যা করার আমি করবে, এই বিষয়ে আপনার কিছু বলার দরকার নেই।’”

এ বিষয়ে মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বলেন, “আমি প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জেনেছি। বহুবার বলার পরও তারা কর্ণপাত করছে না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।”

সাবেক চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল  বারবার ফোন করেও বন্ধ পাওয়া যায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:২৯   ১৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ