ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মৃৎ শিল্পগোষ্ঠীর পাশে কালীগঞ্জ উপজেলা প্রশাসন

মৃৎ শিল্পগোষ্ঠীর পাশে কালীগঞ্জ উপজেলা প্রশাসন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫


মৃৎ শিল্পগোষ্ঠীর পাশে কালীগঞ্জ উপজেলা প্রশাসন

গাজীপুর: আগে বিনা পয়সায় অন্যের জমি থেকে মাটি এনে বিভিন্ন তৈজসপত্র তৈরি করতো কালীগঞ্জের মৃৎ শিল্পগোষ্ঠী। বিক্রি করেও প্রচুর অর্থ আয় করতো। এখন মাটি কিনে আনতে হয়। তৈরিতে খরচ হয় বেশি। সেই তুলনায় আয় কম। চাহিদা কমেছে। বাজারজাতের নানা প্রতিবদ্ধতা রয়েছে। এমন অবস্থায় ধ্বংসের পথে কালীগঞ্জের মৃৎ শিল্পগোষ্ঠী। এমন ক্লান্তিকালে মৃৎ শিল্পকে বাঁচাতে তাদের পাশে দাঁড়িয়েছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নাওয়ান গ্রামের মৃৎ শিল্পগোষ্ঠীদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৃৎ শিল্পগোষ্ঠীর নারী-পুরুষদের নিয়ে মৃৎ শিল্প বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নাওয়ান গ্রামের মন্দিরের পাশে অনুষ্ঠিত হয়।
এই সময় তাদের দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন ইউএনও। তারা সরকারিভাবে দুটি মাটি ফেটার মেশিনের দাবি জানান। তাদের দুটি মেশিন কিনে দেওয়ার প্রতিশ্রুতিও দেন ইউএনও তনিমা আফ্রাদ। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে কম সুদে তাদের ঋণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারিভাবে তাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন ইউএনও। তাদের মধ্যে ৭ দিনের একটি প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা হচ্ছে। যারা এই পেশায় দক্ষ তাদের দিয়ে এই প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ ভাতাও পাবেন তারা।
মৃৎ শিল্প বিষয়ক প্রশিক্ষণ সংক্রান্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.ইসমাইল ভূইয়া, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহমুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইশরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, মৎ শিল্পকে বাঁচাতে তাদের পাশে রয়েছি। তাদের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। দুটি মাটি ফেটার মেশিন কিনে দেয়া হবে। তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হবে। তাদের তৈরিকৃত তৈজসপত্র বাজারজাতের ব্যবস্থা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:১০   ২৭২ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ