ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

কুয়াকাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৯ মে ২০২৫


কুয়াকাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

পটুয়াখালী: কুয়াকাটায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তুলাতলি-২ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষ ঘটে। আহত ব্যক্তিরা হলেন স্থানীয় বাদশা ফরাজী, বাদল ফরাজী, বকুল, রাসেল, মানসুরা, কোহিনুর, মিলন, রুহুল আমিন, ইয়াকুব ও লাইলী। তাঁদের কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। আজ সকালে বাদশার পরিবারের সদস্যরা ওই জমিতে কাজ করছিলেন। এমন সময় কুদ্দুসের পক্ষের কয়েকজন সেখানে এসে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করেন।এ সময় সংঘর্ষ বেধে গেলে স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
কুয়াকাটা হাসপাতালের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. রিয়াজ জানান, আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের মাথা, বুকসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলাপাড়ায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:৫৩   ২৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ