ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে আ’লীগ-ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

চাটমোহরে আ’লীগ-ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে ২০২৫


চাটমোহরে আ’লীগ-ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনা: চাটমোহরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের সিরাজুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন আ’লীগ নেতা জবেরপুর গ্রামের মকবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাড়োরা গ্রামের জাকির হোসেন, পৌর সদরের বালুচর মহল্লার আ’লীগ নেতা আব্দুল ওহাব, হান্ডিয়াল ইউনিয়ন আ’লীগ নেতা হোসেনপুর গ্রামের আব্দুস সামাদ, ফৈলজানা ইউনিয়ন আ’লীগ নেতা কুয়াবাসী গ্রামের রবিউল ইসলাম রাসেল, আ’লীগ নেতা ছকির উদ্দিন, আলতাফ হোসেন এবং ফৈলজানা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা চকমরম গ্রামের আজিজুল হক।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে এসকল আসামীদের গ্রেপ্তার করা হয়। আসামী সিরাজুল একটি মারপিটের মামলার এবং অন্যান্যরা চাটমোহর থানার ২টি বিস্ফোরক মামলার আসামী। শুক্রবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:২৯   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ