ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটা সৈকতে ডুবে পর্যটকের মৃত্যু

কুয়াকাটা সৈকতে ডুবে পর্যটকের মৃত্যু


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


 

 

কুয়াকাটা সৈকতে ডুবে পর্যটকের মৃত্যু

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে স্বজনদের সাথে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এসময় তার সাথে থাকা বোন জামাই কমল কুমার পাল ডাক চিৎকার দিলে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা শরৎ কুমার পালের ছেলে।

নিহতের সাথে থাকা বোনজামাই কমল কুুমার পাল জানান, গতকাল রাতে রাজশাহী থেকে কুয়াকাটা এসে আবাসিক হোটেল সাগর নীড়ে ওঠেন। সকালে সৈকতে গোসলে নামেন। এসময় নিহত রাজেশ কুমার পাল সমুদ্রের গভীর চলে গেলে তারা ডাকাডাকি করেন। এক পর্যায়ে সৈকতে গোসলরত পর্যটকদের ডাকাডাকি শুনে এসে দেখেন রাজেশ তলিয়ে যাচ্ছে। পরে ট্যূরিস্ট পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পুলিশ পরিদর্শক মোঃ সবুর মিয়া বলেন, সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম পাশে পর্যটকদের ডাকাডাকির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে এক পর্যটককে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। এখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন। পরবর্তীতে মহিপুর থানা পুলিশের কাছে আমরা লাশটি হস্তান্তর করেছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছেন। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৮:১৬:৩৭   ১৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ