ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শুধু একটি নয়, তেইশটির নিবন্ধন বাতিল করুন: মোমিন মেহেদী

শুধু একটি নয়, তেইশটির নিবন্ধন বাতিল করুন: মোমিন মেহেদী


প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


শুধু একটি নয়, তেইশটির নিবন্ধন বাতিল করুন: মোমিন মেহেদী

ঢাকা:  নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, যদি সত্যিই স্বৈরাচারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে চান, তাহলে আওয়ামী লীগের মত শুধু একটি নয়, তেইশটির নিবন্ধন বাতিল করুন। কেননা, ফ্যাসিজম প্রতিষ্ঠার সাথে ষোলো বছরে নিবন্ধিত ২৩ টি রাজনৈতিক প্লাটফর্মেরই দায় আছে।

৫ মে সকালে তোপখানা রোডস্থ কার্যালয়ে ঢাকা মহানগর নতুনধারা আয়োজিত ‘২৩ দলের দায় এবং নিবন্ধন বাতিল’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ৫ আগস্ট থেকে দফায় দফায় আপনারা অনেক খেলা খেলেছেন, কখনো হাইকোর্টে রিট করেছেন, কখনো আন্দোলন করেছেন আবার কখনো রাস্তা-ঘাট বন্ধ করে ফ্যাসিস্ট সরকারের শাহবাগীদের মত করে মানুষকে কষ্ট দিচ্ছেন। এগুলো না করে, এই বিষয়টিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার না করে আওয়ামী লীগসহ ২৩ দলের নিবন্ধন বাতিল করার যৌক্তিক পদক্ষেপ নিন।

ঢাকা মহানগর উত্তর এনডিবির যুগ্ম আহবায়ক অরবিন্দ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান. সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য আফতাব মন্ডল, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা, হরিদাস সরকার প্রমুখ।

নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে ফ্যাসিজম প্রতিষ্ঠার নেপথ্যে ২৩ টি দলের ভূমিকা থাকায় সবগুলোর নিবন্ধন বাতিলের দাবিতে ইতমধ্যে নির্বাচন কমিশনে স্বারকলিপি প্রদান করা হয়েছে বলেও নেতৃবৃন্দ উল্লেখ করে বলেন, কোনো এক অজানা কারণে যেমন হামিদ সাহেব সেইফ এক্সিট পাচ্ছেন, আবার আইভি গ্রেফতার হচ্ছেন, ঠিক সেই একই অজানা কারণে ঠান্ডা পানি ছিটিয়ে ঠান্ডা করে আন্ডাভাজা-বিরিয়ানি দিয়ে গরম গরম আন্দোলনের মধ্য দিয়ে শাহবাগী ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করা হচ্ছে। এতে বাংলাদেশ শুধু ক্ষতিগ্রস্থই হচ্ছে না, বিশ্বের বুকে হাসির রাষ্ট্রে পরিণত হচ্ছে। যা কোনোভাবেই একজন নোবেল বিজয়ীর পরিচালিত রাষ্ট্রে প্রত্যাশিত নয়।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, আমরা স্পষ্ট করতে চাই- মঞ্চ- মোর্চা-মহাজোট বা যুগপৎ-এর আন্দোলনে বিশ্বাসী নয় নতুনধারা বাংলাদেশ এনডিবি। যে কারণে যেখানে সেখানে, যার তার সাথে গিয়ে আমরা রাজনৈতিক কথা বলতে পারি না। নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত আজ ও আগামীতেও আলাদাভাবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কথা বলবে। আর একারণেই ফ্যাসিস্ট আমলে নিবন্ধিতসহ মোট ২৩ টির নিবন্ধন বাতিলের জোর দাবিতে রাজপথে থাকার ঘোষণা দিচ্ছি।

এল/আর

বাংলাদেশ সময়: ১৮:১৩:০৪   ৩৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ