ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে মেয়রসহ আ’লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

কালীগঞ্জে মেয়রসহ আ’লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


 

কালীগঞ্জে মেয়রসহ আ’লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুর: কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন মুন্সীসহ আওয়ামীলীগের ১০ জন নেতাকর্মীদের গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাদের গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ মো. সামসুল আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২১ আগষ্ঠ একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

এছাড়া বিশেষ ক্ষমতা আইনে কালীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির খন্দকার, মোক্তারপুর ইউনিয়ন আ’লীগের সদস্য মো.আল-আমিন ভূইয়া, পৌর ৩ নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি মো.শাহ জালাল ভূইয়া, জামালপুর ইউনিয়ন আ’লীগের সদস্য মো.মোসলেহউদ্দিন, পৌর ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.ফারুক হোসেন, আওয়ামীলীগের সক্রিয় সদস্য মো. গোলজার হোসেন, সোলাইমান মৃধা, সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় ৮(২)২৫, তারিখ ৯/২/২৫, ১৬(২)২৫, তারিখ ১৯/২/২৫ ও ৪(৮)২৪, তারিখ ২১/৮/২৪ নং মামলায় আটক দেখানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, বিশেষ অভিযানে আ’লীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় আটকের পর শনিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৮:০৮:২৪   ১৩৯ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ