ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ বাল্য বিয়ে, কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ বাল্য বিয়ে, কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা


আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


 

এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ বাল্য বিয়ে ,কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা

বরিশাল: আগৈলঝাড়ায় দশম শ্রেণী শিক্ষার্থী কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল পরিবার। খবর পেয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামে এ ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন সহকারি কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শ্রেণীর শিক্ষার্থী পূজা মল্লিক। বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন অনুযায়ী তার জন্ম তারিখ ২০০৯ সালে ১৬ মার্চ। বর্তমানে তার বয়স ১৬ বছর এক মাস । সে উপজেলার রাজিহার গ্রামের রঞ্জন মল্লিকের মেয়ে। পূজা মল্লিক একই উপজেলার রামানন্দের আঁক গ্রামের সিংগাপুর প্রবাসি মন্টু বিশ্বাসের ছেলে স্বাগতম বিশ্বাস (২৫) এর সাথে শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের তারিখ অনুযায়ী শুক্রবার দিবাগত রাতে সনাতন ধর্মীয় মতে বিয়ের সব আয়োজনই ছিল সেখানে। কণের বাড়িতে বরযাত্রীও চলে এসেছিল। অপেক্ষা শুধু ব্রাহ্মণ আসার।

এ সংবাদ জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান উপজেলার সহকারি কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। সহকারি কমিশনার (ভূমি) আসার টের পেয়ে বর কনে ও বাকাল গ্রামের ব্রাহ্মণ স্বপণ চক্রবর্তী পালিয়ে যায়। এসময় কণের মা রানী মল্লিক ও মামীকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় কণের পিতা রঞ্জন মল্লিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধের ব্যবস্থা করি। কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে; সেই সঙ্গে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

 এল/আর

বাংলাদেশ সময়: ২০:১২:৪৮   ২৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ