ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়কে সুরক্ষা দিতে তারেক রহমানের কঠোর নিদের্শনা: আব্দুস সোবহান

সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়কে সুরক্ষা দিতে তারেক রহমানের কঠোর নিদের্শনা: আব্দুস সোবহান


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়কে সুরক্ষা দিতে তারেক রহমানের কঠোর নিদের্শনা: আব্দুস সোবহান

বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এ দেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়কে সুরক্ষা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। যে কারণে বিগত দিনের ন্যায় বিএনপি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পাশে রয়েছে।
বরিশাল বিভাগের সবচেয়ে বেশি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় অধ্যুষিত উপজেলা আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কীর্তন আঙ্গিনায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আরও বলেছেন, উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় (হিন্দু) অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা সচেতন রয়েছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। আমরা সবাই বাংলাদেশি। এ মাতৃভূমিতে একে অপরের পাশাপাশি বসবাস করি। যার যার ধর্ম সে সে পালন করবে এখানে কোনো ভেদাভেদ থাকবেনা।
শুক্রবার (৯ মে) রাতে রাজিহার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির মোল্লা, বিএনপি নেতা এ্যাপোলো তালুকদার, সনাতনী নেতা নবীন সরকার, পরিতোষ রায়, রবীন্দ্রনাথ গাইন, মন্টু লাল হালদার, যতীন্দ্র নাথ হালদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী বিএনপি নেতা আব্দুল আউয়াল লোকমান, আনোয়ার সাদাত তোতা, আগৈলঝাড়া বিএনপির যুগ্ম- আহবায়ক ডা. মাহবুবুল ইসলাম, আব্দুল মালেক আকন, জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের সহসভাপতি এসএম হীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:৫৪   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ