ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঙ্গা নদীর তীরের খাস জমি কেটে অবাধে মাটি বিক্রি

কালীগঙ্গা নদীর তীরের খাস জমি কেটে অবাধে মাটি বিক্রি


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে ২০২৫


কালীগঙ্গা নদীর তীরের খাস জমি কেটে অবাধে মাটি বিক্রি

মানিকগঞ্জ: সিংগাইরে দেদারসে কাটা হচ্ছে ফসলি ও খাস খতিয়ানভুক্ত জমির মাটি। প্রভাবশালীরা দিনে মাটি কাটা বন্ধ রাখলেও প্রশাসনের চোখ ফাকি দিয়ে রাতের আধারে কালীগঙ্গা নদীর তীরের ১ নং খাস খতিয়ান ভুক্ত জমির মাটি কেটে বিক্রি করছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে নিরব ভুমিকা পালন করছে।
উপজেলার চান্দহর ইউনিয়নের পালপাড়া মৌজায় কালীগঙ্গা নদীর পূর্বপাশের তীর কেটে অবাধে মাটি বিক্রি করছে স্থানীয় একটি চক্র।আর এ চক্রের মূলহোতা ইসলামপুর গ্রামের মোহসীন জিন্নাহর পুত্র সুমন মিয়া (৩৫)। দীর্ঘদিন ধরে দিনে- রাতে শত শত ট্রাক মাটি লুট হলেও স্থানীয় প্রশাসন এসব বন্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
খোঁজ নিয়ে জানাগেছে, কালীগঙ্গা নদীর ভাঙন রোধে কয়েকটি স্থানে শত কোটি টাকার তীর রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। যে স্থান থেকে নদী তীরের মাটি কেটে নিচ্ছে তার পশ্চিম পাড়ে তীর সংরক্ষণ বাঁধের নির্মাণ কাজ চলছে।
সরেজমিন কথা হয় ইসলামপুর গ্রামের কামাল হোসেন, আমান বিশ্বাস,এমদাদুল, মুরাদ হোসেনসহ গ্রামবাসীর সাথে। তারা জানান, সুমন ও তার সহযোগী রায়হান, ওয়াহিদ, মাহবুব এবং ইমন প্রায় ২ মাস ধরে পালপাড়া মৌজার আর এস ৩৯৯৮ দাগের খাস জমিসহ তীরভুমি কেটে লক্ষ লক্ষ টাকার মাটি অবাধে বিক্রি করছে।

এলাকাবাসীর পক্ষ থেকে গত ১৫ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সিংগাইর থানায় লিখিত অভিযোগ দিলেও মাটি কাটা বন্ধ বা জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলেও তারা জানান। বেপরোয়া মাটি কাটার ফলে আসন্ন বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়তে পারে ওই স্থানের ১’শ মিটার দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার কুন্ডা মৌজার সরকারি আশ্রয়ন প্রকল্পের প্রায় ৫’শ পরিবারের মাথা গুজার ঠাই।
অভিযুক্ত সুমনকে একাধিক বার ফোন দিলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায় । তবে তার সহযোগী রায়হান বলেন, আমি মাটি কাটার সাথে জড়িত না। সুমন ভাইয়ের কাছ থেকে মাটি কিনে অন্যত্র বিক্রি করি।
চান্দহর ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান খান মাটি কাটার সত্যতা স্বীকার করে বলেন, এসিল্যান্ড স্যারকে জানিয়েছি।
এ বিষয়ে জেলা প্রশাসন ড.মনেয়ার হোসেন মোল্লা বলেন, সিংগাইরের ইউএনও’র সাথে কথা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:২২   ১৩৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ