ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারি নিহত

সিংগাইরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারি নিহত


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে ২০২৫


সিংগাইরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারি নিহত

মানিকগঞ্জ: সিংগাইরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বাছের(৫৫) নামের এক পথচারি নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার কাশিমনগর এলাকার এ দূর্ঘটনা ঘটে। নিহত বাছের বলধারা ইউনিয়নের বড় বাকা গ্রামের মৃত.অশোক আলীর পুত্র ।
স্থানীয় সূত্রে জানাযায়, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের পৌরসভার কাশিমনগর ব্রীজের পূর্ব পাশে বাছের নামের এক পথচারি পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। এর মধ্যে (নম্বর বিহীন সুজুকি) দ্রুত গতির মোটরসাইকেল চালক বলধারা ইউনিয়নের গারাদিয়া এলাকার মো.রানা (২৭) ২ আরোহীসহ বাছেরকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই পথচারি গুরুতর আহত হন।

এ সময় মোটরসাইকেলে থাকা চালকসহ ৩ জনও রাস্তায় ছিটকে পরে আহত হন। স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাছেরকে মৃত ঘোষনা করেন। মোটরসাইকেল চালক রানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল আরোহী বলধারা ইউনিয়নের গাড়াদিয়া নয়াপাড়া গ্রামের তমিজউদ্দিনের ছেলে রাইসুল ইসলাম (১৯)ও একই এলাকার রাজ্জাকের ছেলে বাচ্চু মিয়াকে (১৭) পুলিশ হেফাজতে নেয়া হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪৩:২১   ৩০৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ