ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় বড়ইতলা নদীতে ভেঁসে এলো অজ্ঞাত যুবকের লাশ

কলাপাড়ায় বড়ইতলা নদীতে ভেঁসে এলো অজ্ঞাত যুবকের লাশ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে ২০২৫


কলাপাড়ায় বড়ইতলা নদীতে ভেঁসে এলো অজ্ঞাত যুবকের লাশ

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রাম লাগোয়া বড়ইতলা নদীতে ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। মঙ্গলবার (১৩ মে) স্থানীয়রা বেলা সাড়ে ৯ টার দিকে লাশটি নদীতে ভাসতে দেখে গ্রাম পুলিশকে ফোন দেয় তিনি মহিপুর থানায় অবগত করেলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের ব্যবস্থা নেয়।

স্থানীয়দের ধারণা লাশটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটা ভাড়ানি খাল হয়ে বড়ইতলা নদীতে এসেছে। লাশের বিভিন্ন জায়গায় পচন ধরেছে এবং আশেপাশে গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোটরসাইকেল চালক সুমন জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দেখি বড়ইতলা নদীর তীরে মানুষের ভীড় কাছে গিয়ে দেখি একটি লাশ ভেসে আসছে। লাশটি খালি গায়ে রয়েছে, তার পরনে একটি কালো প্যান্ট আছে।

এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বড়ইতলা নদীতে একটি লাশ ভেসে এসেছে। লাশটি উদ্ধারে মহিপুর থানা ও নৌ-পুলিশের সমন্বয়ে একটি টিম কাজ করছে। মৃতদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৮:১৩   ৩৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ