ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পায়রা সেতু টোলপ্লাজায় ২ ভুয়া র‌্যাব সদস্য আটক

পায়রা সেতু টোলপ্লাজায় ২ ভুয়া র‌্যাব সদস্য আটক


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫


পায়রা সেতু টোলপ্লাজায় ২ ভুয়া র‌্যাব সদস্য আটক

পটুয়াখালী: দুমকিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের পায়রা সেতু টোলপ্লাজায় আন্তঃজেলা ডাকাত দলের ২সদস্য আটক। মঙ্গলবার (১৩মে) রাত আনুমানিক সাড়ে ৯টায় এএসআই ফরিদ এর নেতৃত্বে নিয়মিত টহল পুলিশ এ ডাকাতদের আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলেন মো: আল আমিন (৪২) পিতা: বারেক দূয়ারী, গুলবাগ, বাউফল,পটুয়াখালী। আল আমিন তারেক (৪৩) পিতা: কাশেম, মেরকুঠি, নবীনগর, ব্রাক্ষ্মনবাড়িয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় প্রতিদিনের ন্যায় দুমকি থানা’র এ এস আই ফরিদ উদ্দিন তার টহল দল নিয়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক গাড়ী তল্লাশী করছেন। রাত সাড়ে ৯টার দিকে বরিশালের দিক থেকে আসা একটি মাইক্রোবাস কে সিগনাল দেন। গাড়িতে থাকা ৬জনের মধ্যে ২জন নেমে ব্যাকডালা থেকে একটি ব্যাগ বের করতেই ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি টান দিয়ে চলে যায়। সাথে সাথে পুলিশের সাথে থাকা দুজনও দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধরে ফেলে।

তাদের সাথে থাকা ব্যাগ থেকে ২টি পিস্তল, একটা ওয়াকিটকি, ৩টা র‌্যাবের পোশাক, ৫টি মোবাইল সেট, ২ গাড়ির নম্বর প্লেট উদ্ধার করা হয়। খবর পেয়ে দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ঘটনা স্থলে চলে আসে। তিনি প্রতিবেদককে জানান, মামলা প্রক্রিয়াধীন। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা আসতেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫২   ২১২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ