ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারী ২৫০ শয‍্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

নীলফামারী ২৫০ শয‍্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযান


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫


নীলফামারী ২৫০ শয‍্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

রংপুর: নীলফামারীতে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে চার সদস্যের একটি টিম।
এ সময় উপস্থিত ছিলেন, দুদকের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা ও সহকারী পরিচালক মঞ্জুরুল হক। অভিযানকালে ঔষধ সরবরাহ, চিকিৎসা সেবার নানা দিক, জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য যাচাই করে অভিযানিক দল।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ, সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ হেল মাফিসহ নার্স ও ভান্ডার রক্ষকের সাথে কথা বলেন টীমের সদস্যরা।
অভিযান শেষে সাংবাদিকদের দুদক সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, আমরা হাসপাতালে বিভিন্ন সেবা ও জনবল নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করেছি। সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং কমিশনে পাঠানো হবে, এ ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে।
জানতে চাইলে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ জানান, ঔষুধসহ কয়েকটি বিষয় নিয়ে দুদক টিম পর্যালোচনা করেছে। আমরা সর্বাত্মক সহযোগীতা করেছি টিমকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:৫৬   ২০৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ