ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই:ওসি সোলায়মান

কাউখালীতে অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই:ওসি সোলায়মান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


কাউখালীতে অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই:ওসি সোলায়মান

পিরোজপুর: কাউখালী থানা পুলিশের আয়োজনে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই প্রতিপাদকে সামনে রেখে ১৫ মে বৃহস্পতিবার বিকালে উপজেলার আমরাজুরী ইউনিয়নের মাগুরা বোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাগুরা বোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক মাসুম বিল্লাহ, মহিলা ইউপি সদস্য আকলিমা বেগম, ব্যবসায়ী জিয়াউল হক শাহিন, ইলিয়াস হোসেন তুরান, মোহাম্মদ ইকবাল, অটো ড্রাইভার সবুজ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এসআই মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ সার্বক্ষণিক জনগণের সেবা করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দায়িত্ব পুলিশের উপর। অপরাধীকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। আপনারা পুলিশকে বন্ধু হিসেবে দেখবেন তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, কোন অপরাধীরা কাউখালীতে থাকতে পারবেনা। সে যেই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আপনাদের কোন অভিযোগ থাকলে সরাসরি আমার কাছে আসবেন। জনগণের জানমালের নিরাপদ দায়িত্ব আমরা আপনাদের পাশে আছি।

এল/আর

বাংলাদেশ সময়: ২১:৫৮:১৪   ৩৬০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ