ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় প্রচন্ড তাপদাহে উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্রী অসুস্থ্য

হাতিয়ায় প্রচন্ড তাপদাহে উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্রী অসুস্থ্য


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


 

 

হাতিয়ায় প্রচন্ড তাপদাহে উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্রী অসুস্থ্য

নোয়াখালী: হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ কুমার উচ্চ বিদ্যালয়ে তীব্র তাপদাহে ১০ শিক্ষার্থী অসুস্থ্য হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের লক্ষিদিয়া গ্রামে।

স্থানীয়রা জানান,অসুস্থ্য সবাই চরঈশ্বর ইউনিয়নের নন্দ কুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীরা এ্যাসেম্বলিতে যোগ দেয়। যথা নিয়মে ক্লাশ শুরু হয়। ক্লাশ শুরুর কিছুক্ষণ পর টিনশেডের একটি ভবনে তীব্র গরমে ছাত্রীরা অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে এনে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

পরে অসুস্থ্য শিক্ষার্থীদের অভিভাবকদের খবর দিলে তারা এসে তাদের সন্তানদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসুস্থ্য ছাত্রীরা হল সুরাইয়া আক্তার ৮শ্রেনি, আফিফা খাতুন ১০ শ্রেনি, ফাতেমা বেগম ১০ শ্রেনি সহ ৭ জন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার মো. সামছুদ্দিন জানান, অধিক গরমের তীব্রতা বাড়ার কারণে অসুস্থ হয়ে পড়লে ছাত্রীদের হাসপাতালে নিয়ে আসলে আমরা চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি। তারা আগের চেয়ে ভালো আছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর চন্দ্র দাস এ প্রতিনিধিকে বলেন, বিদ্যালয়ে অবকাঠামো দুর্বল হওয়ায় এবং সীমিত পরিসরে টিনশেডের রুমে অনেকটা গাদাগাদি করে ক্লাশ নিতে হয়। উপরন্তু তীব্র তাপদাহের কারণে ক্লাশরুমে পাঠদান চলাকালীন সময়ে ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে প্রাথমিক চিকিৎসক দিয়ে উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পরে বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়।

এল/আর

বাংলাদেশ সময়: ২২:০৩:০৫   ৩২৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ