ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাবেক এমপি কাজী হেলেন ও তার দুই পুত্রের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

সাবেক এমপি কাজী হেলেন ও তার দুই পুত্রের বিদেশ গমনে নিষেধাজ্ঞা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


সাবেক এমপি কাজী হেলেন ও তার দুই পুত্রের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

পটুয়াখালী: সাবেক এমপি কাজী হেলেন ও তার দুই পুত্রের বিদেশ গমনে নিষেধাজ্ঞা। পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এবং তার দুই ছেলে মো. তাজ হোসেন তালুকদার ও মো. মাহিন হোসেন তালুকদারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বুধবার (১৪ মে) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ প্রদান করেন। পটুয়াখালী সদর থানায় দায়ের করা একটি মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী ২৮ মে তারিখ ধার্য রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. খায়রুল আলম পটুয়াখালী সদর থানার স্মারক নম্বর ২৩৮১, তারিখ ১২ মে ২০২৫ অনুযায়ী আদালতে আবেদন করেন, আসামিরা দেশত্যাগ করে পলাতক হওয়ার চেষ্টা করতে পারেন।
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। তারা মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। তদন্ত কর্মকর্তা জানান, আসামিরা যেকোনো সময় বিমানবন্দর, স্থলবন্দর বা নদীবন্দর ব্যবহার করে দেশত্যাগ করতে পারেন। এতে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিপ্রেক্ষিতে আদালত সার্বিক বিবেচনায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করে আদেশ জারি করেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। উল্লেখ্য, সরকারি ত্রাণ হিসেবে প্রাপ্ত কম্বল আত্মসাতের অভিযোগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পটুয়াখালী সদর থানায় কাজী হেলেন ও তার দুই ছেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
আদেশের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪৮   ১৬৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ