ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ৪০০ টাকার চুক্তিতে গাছে উঠে প্রাণ গেল যুবকের

৪০০ টাকার চুক্তিতে গাছে উঠে প্রাণ গেল যুবকের


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


৪০০ টাকার চুক্তিতে গাছে উঠে প্রাণ গেল যুবকের

পটুয়াখালী: বাউফলে তাল গাছ থেকে পড়ে মো. সোহান (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আশরাফ মাওলানা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান বাউফল পৌরসভার ৩নং ওয়ার্ডের শান্ত গ্রাম এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহান দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক গাছে উঠে পানিতাল ও নারিকেল সংগ্রহের কাজ করতেন। সোমবার সকালে ৪০০ টাকার চুক্তিতে আশরাফ মাওলানা মাদরাসা সংলগ্ন একটি তাল গাছে উঠে পানিতাল সংগ্রহ করছিলেন সোহান। কাজ করার একপর্যায়ে হঠাৎ করে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান বলেন, নিহতের মাথায় গুরুতর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এতে করেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনাটি আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:৫৯   ১৮৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ