ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় পেট্রোল পাম্পে মুখোশধারী দুর্বৃত্তের আগুন

কলাপাড়ায় পেট্রোল পাম্পে মুখোশধারী দুর্বৃত্তের আগুন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


কলাপাড়ায় পেট্রোল পাম্পে মুখোশধারী দুর্বৃত্তের আগুন

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার কুয়াকাটায় ফিলিং স্টেশনে রাতের আধারে দুই মুখোশধারী দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে। ফিলিং স্টেশনটির মালিকের নাম কাদের ফরাজী।

বুধবার (১৪ মে) দিবাগত গভীর রাতে কুয়াকাটার ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে পাম্প মালিক কাদের ফরাজী বলেন, রাতে আমার ফোনে কল আসে পাম্পে আগুন লেগেছে। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে দেখি পরিত্যক্ত দুটি পাম্প মেশিন ও ৭টি খালি ড্রামে আগুন দিয়েছে। পরে সিসিটিভি ফুটেজে দেখি অজ্ঞাত দুজন লোক মুখে কালো কাপড় বাধা আগুন দিয়ে পালিয়ে যায়।
৩ মিনিট ৪৮ সেকেন্ডর একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখে কাপড় বেঁধে ২ জন লোক স্টেশনের ওয়াল টপকিয়ে আগুন দিয়ে পালিয়ে যান। এ সময় সড়কে চলাচলরত অটোরিকশা চালকদের নজরে পড়লে তারা পাম্পের স্টাফদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাদ্দাম নামের এক স্টাফ বলেন, গতকাল রাতে ডিউটি শেষে ঘুমিয়ে যাই, রাত আনুমানিক ২ টায় অটোরিকশা চালকদের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেলে পাম্পের পেছনে আগুন জ্বলে দেখে তাদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পেট্রোল পাম্পে আগুনের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪৪   ১৪৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ